ধোপাগুল হতে রিয়াদ নামে এক কিশোর নিখোঁজ:সন্ধান চায় পরিবার
সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের ধোপাগুল গ্রামের নাহিদ ইসলাম রিয়াদ (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।নিখোঁজ হওয়া সন্তানের সন্ধান চেয়ে ১লা এপ্রিল সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার মা আছিয়া বেগম।
রিয়াদ ধোপাগুল গ্রামের ফখরুল ইসলামের ছেলে।জিডি সূত্রে জানা যায়,২৮মার্চ রিয়াদ দুপুর আনুমানিক ২:০০ঘটিকার সময় বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি।সম্ভাব্য সকল স্হানে খুঁজ খবর নিলে রিয়াদের কোন সন্ধান পায়নি তার পরিবার।ঘর হতে বের হবার সময় তার পরনে ছিলো কালো রঙের একটি চেক শার্ট ও কালো রঙের জিন্স প্যান্ট।তার উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইন্চি হবে।গায়ের রং শ্যামলা,স্বাস্থ্য হালকা গড়ন।কোন সহৃদবান ব্যক্তি তার কোন সন্ধান পেলে ০১৭৬২-৩৮৪১০১ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪এপ্রিল/জই