• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে। করোনাকালে যখন সবকিছু বন্ধ ছিল, তখন অনলাইন গণমাধ্যম মানুষের সেবায় মূখ্য ভূমিকা পালন করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম মাইলফলক হিসেবে কাজ করছে।

গোলজার আহমদ হেলাল গতকাল শুক্রবার রাতে অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ২৪.কম আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিউজপোর্টাল সম্পাদক ও কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক মো: ইয়াইয়ার সভাপতিত্বে নগরীর টিলাগড়ে পোর্টালের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক বিশ্বমানচিত্রের সিলেট প্রতিনিধি এম এ হান্নান চৌধুরী, জালালাবাদ২৪.কম এর উপ-সম্পাদক (সার্বিক) রুহুল আলম, উপ-সম্পাদক শহিদুল ইসলাম, প্রভাষক জহির উদ্দিন, প্রভাষক রাজ আল হাসান, সাংবাদিক ফয়ছল আহমদ, কাওছার মজুমদার, সোয়েব আহমদ, বাছিত আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, মানুষ এখন আর অযথা সময় নষ্ট করে টেলিভিশন দেখতে চায় না, রেডিও শুনতে চায় না। মুদ্রিত খবরের কাগজের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে। পাঠক, শ্রোতা ও দর্শকদের চাহিদা সেখানে পূরণ হচ্ছে না। এ সময়ে সংবাদের জন্য মানুষের পছন্দসই ও ভরসাস্থল হল অনলাইন গণমাধ্যম। তিনি বলেন, বিশ্বব্যাপী অনলাইন নিউজ মিডিয়া এখন শক্তিশালী, প্রভাবশালী, ক্ষমতাবান,মর্যাদাপূর্ণ ও সর্বাধুনিক গণমাধ্যম।এটি এখন জনপ্রিয় সংবাদ মাধ্যম।

তিনি বলেন, পৃথিবীতে এখন চতুর্থ শিল্পবিপ্লব চলছে।মানুষ ও মেশিনের মধ্যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত। এ যুদ্ধে মানুষকে জয়ী হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নে অনলাইন গণমাধ্যম সহযাত্রী হিসেবে কাজ করছে।এখন সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে। বিশ্বায়নের ছোঁয়া লেগেছে সব জায়গায়। তাই কাংখিত ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফসল। এটি বিশ্বায়নের চ্যালেঞ্জ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ