• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রেদওয়ানা হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ছাত্র ফেডারেশনের

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

রেদওয়ানা হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ছাত্র ফেডারেশনের

আজ টাংগাইল জেলা ছাত্র ফেডারেশনের উদোগ্যে সাংস্কৃতিক কর্মকর্তা রেদওয়ানা ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলার আহবায়ক ফাতেমা রহমান বীথি।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলার যুগ্ম আহবায়ক খন্দকার ইয়াসিন আরাফাত, সদস্য সচিব মাহাথির মোহাম্মদ খানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বক্তারা, রেদওয়ানা ইসলামের হত্যাকারী দেলোয়ার হোসেনকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। হত্যাকারী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যেন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এজন্য টাঙ্গাইল জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রনেতারা।।

ফাতেমা রহমান বীথি বলেন, দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই বিচারহীনতার সংস্কৃতির ফলে রেদওয়ানা ইসলামের খুনি দেলোয়ার হোসেন যেন কোনোভাবে পার না পেয়ে যায়। ঘরে-বাইরে নিপীড়ন, খুন ও সহিংসতার বিরুদ্ধে সকলের রাজনৈতিক সচেতনতা জরুরি। সারাদেশে নারীর প্রতি সহিংসতা রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ