দেশ সেরা ১০০ জন তরুণের লড়াই-সংগ্রামের গল্পে জলবায়ুযোদ্ধা শান্ত নূর
তারুণ্য কোনো বয়স নয়, তারুণ্য হচ্ছে শক্তি, তারুণ্য হচ্ছে উদ্দীপনা। তারুণ্য সকল বাঁধা ডিঙিয়ে পৌঁছে যায় আপন লক্ষ্যে। তারুণ্য হার মানায় সকল অনিয়ম,অসংগতিকে, তারুণ্য পেরিয়ে যায় সকল নদী, পাহাড়,সমুদ্র। তারুণ্য হাসতে হাসতে ছিনিয়ে নেয় বিজয়। তারুণ্য হারার আগে হারে তবু জেতার আগে জিতে যায়। তারুণ্য মানুষের পাশে দাঁড়ায়, তারুণ্য মেহনতি মানুষের কথা বলে, নীতির পক্ষে দাঁড়ায় আর সোচ্চার হয় দুর্নীতির বিপক্ষে।
তারুণ্য কোনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তারুণ্য হচ্ছে মনের শক্তি। সৃজনশীল মানুষগুলো সবাই তরুণ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত সবাই তরুণ।
এমন কিছু উদ্যমী তরুণদের জীবনের গল্প নিয়ে জনপ্রিয় লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় “হার না মানা ১০০ তরুণের গল্প” নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটিতে সমাজকর্মী, লেখক, ডাক্তার, পুষ্টিবিদ, উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের উদ্যমী তরুণের গল্প রয়েছে। সেসব হার না মানা গল্প নতুনদের চলার পথের উপজীব্য হয়ে উঠবে, এই বিশ্বাস নিয়ে এই বইটির কাজ করা। বইটি করার জন্য বইয়ে স্থান পাওয়া তরুণরাসহ অমানসিক পরিশ্রম করেছেন সম্পাদক মাহবুব নাহিদ, সহযোগী সম্পাদক রেজাউল ইসলাম রেজা, প্রকাশক আব্দুল হাকিম নাহিদ।
বইটি ২ এপ্রিল শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচিত হয়। এই বইয়ে স্থান পেয়েছেন উপকূল শহর কক্সবাজারের সন্তান জলবায়ুযোদ্ধা শান্ত নূর। তিনি ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ এর প্রতিষ্টাতা। শান্ত নূর কক্সবাজারের তরুণদের নিয়ে দীর্ঘদিন ধরে জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি, জলবায়ু আন্দোলন কে আরো শক্তিশালী করার লক্ষে শিক্ষাঙ্গনে “জলবায়ু ক্লাব” প্রতিষ্টা করেন তিনি।
দেশ সেরা ১০০ জন তরুণের জীবনকাহিনী নিয়ে লিখা বইটি অমর একুশে বইমেলা ঢাকায় দাঁড়িকমা প্রকাশনীর ৪৫৭ নং স্টলে না পাওয়া যাবে বইটি। তাছাড়া ঘরে বসে পড়তে রকমারি ডট কম -এ পাওয়া যাবে বইটি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪এপ্রিল/জই