• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় এ বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

জানা যায়, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী মোসান্মাৎ হালিমা (২৫) তার এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানাকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবারবাড়ি একই ইউনিয়নের পাকুড়িয়া যাচ্ছিল।

সন্ধ্যা সাতটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মোসান্মাৎ হালিমার মৃত্যু ঘটে।

মারাত্মক আহত শিশু আফছানাকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন,’শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ