• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এম পি মেহের আফরোজ চুমকি’র সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আলমগীর হোসেন

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

এম পি মেহের আফরোজ চুমকি’র সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আলমগীর হোসেন

গাজীপুর ৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক সফল প্রতিমন্ত্রী, শান্তিকন‍্যা গাজীপুরের আস্থা ও ভরসার এক মাত্র আশ্রয়, মেহের আফরোজ চুমকির কোরোনা পজেটিভ পাওয়া গেছে। তার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ইতালী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

মোঃ আলমগীর হোসেন জানানঃ বর্তমানে চিকিৎসকের পরামর্শে ওনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে আছেন। তবে ওনি সুস্থ এবং ভালো আছেন। আমরা সকলে মহান আল্লাহর দরবারে ওনার সুস্থতার জন‍্য দোয়া প্রার্থনার আবেদন করছি। তিনি আরো বলেন, আজ মানুষের সেবা করতে গিয়ে গাজীপুর ৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদক, সাবেক সফল প্রতিমন্ত্রী, মেহের আফরোজ চুমকি আপা করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যরা আক্রান্ত হলে তারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু আজ তারাই আক্রান্ত হলেন। কিন্তু তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। তাই দোয়া করছি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

উল্লেখ্য, গত ৪ই এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে শনিবার সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসাকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে তার করোনা পজেটিভের রিপোর্ট আসে। এরপর থেকে তিনি ঢাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ