সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি,সিলেটের বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরীর সুস্থতা কামনায়
নগরীর ভাতালিয়া জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো:সাইফুল ইসলামের উদ্যোগে ৭এপ্রিল, বাদ এশা জামে মসজিদে মোনাজাতে শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।ভাতালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো:তোফাজ্জল হোসেন মোনাজাত পরিচালনা করেন।ইমাম সাহেব মুসল্লীদের উদ্দেশ্যে বলেন,বর্তমানে করোনা কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীও করোনা আক্রান্ত,আল্লাহ যেন তাকে সুস্থ্যতা দান করেন।এছাড়া আরো যারা অসুস্থ আছেন,আল্লাহ যেন সবাইকে সুস্থ্যতা দান করেন।মোনাজাতে ভাতালিয়া এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,দুই দিন ধরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহিত চৌধুরী করোনা আক্রান্ত।তার করোনা আক্রান্তের দুঃসংবাদে সিলেটের সাংবাদিক মহলে আতংক ও উৎকন্ঠা দেখা দিয়েছে।প্রত্যেকে তার সুস্থ্যতার জন্য বিশেষ প্রার্থনা করছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮এপ্রিল/জই