• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শ্রমজীবী সমিতির ২৭তম প্রতিষ্ঠাতে দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক
শ্রমজীবী মানুষের সম্মানজনক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা করো
শ্রমজীবী সমিতির ২৭তম প্রতিষ্ঠাতে দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা।বাংলাদেশের মানুষ এখন এক দূর্যোগকালীন সময় অতিক্রম করছে, করোনায় জীবন ঝুঁকিপূর্ন, তারপরও সরকারের অপরিকল্পিত লকডাউন চলছে। আগের লকডাউনের মতোই এবারও সরকার লক্ষ কোটি দিনমজুর-শ্রমজীবী মানুষের খাদ্যের সরবরাহ নিশ্চিত না করেই লকডাউন ঘোষনা করে। দিনমজুর-হকার-রিকশা-ভ্যান-সিএনজি চালক কাজে না গিয়ে কিভাবে এ কয়দিন খাদ্য সংস্থান করবে তার নূন্যতম কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ দেখা যায়নি।

ফলে, সরকারের এ তৎপরতা থেকে বোঝাই যায় রাতের আধারে ভোট চুরির মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের আসলে জনগণের প্রতি কোনো দায় নাই। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষাকারী লুটেরা গোষ্ঠীর স্বার্থ দেখাই এ সরকারের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার নতুন রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রের একটি গণতান্ত্রিক রুপান্তর এ সময়ের জরুরি কর্তব্য।

আমরা সেই কর্তব্য পালনের শপথ পুনব্যাক্ত করছি।
আমাদের দাবীসমূহ
১. সকল শ্রমিকের বেঁচে থাকার মত মজুরি নিশ্চিত করতে হবে।
২. যে সমস্ত তরুণ-তরুণী কর্মহীন অবস্থায় আছে তাদের বেকারত্ব ভাতা নিশ্চিত করতে হবে।
৩. এই বিশেষ করনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সরবরাহ করতে হবে।
৪.পূনর্বাসন না করে কোনো হকার উচ্ছেদ করা যাবে না।

বার্তা প্রেরক

নজরুল ইসলাম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮এপ্রিল/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ