• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৩৭ জন করোনায় আক্রান্ত

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

ঝালকাঠিতে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক একদিনে ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

ঝালকাঠিতে করোনা ভাইরাসে বৃহস্পতিবার একদিনে ৩৭ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যবিভাগ ৬৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে বৃহস্পতিবার ৩৭ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছে। এক দিনের হিসাবে এটি এ যাবৎ কালের মধ্যে রেকর্ড করেছে। জেলায় এ পর্যন্ত ৯৭৯ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ৪৬৫০ জনের এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৯৭৯ জন পজেটিভ ও ৩৬২৭ জনের নিগের্টিভ রিপোর্ট এসেছে। ২২ জনের মৃত্যু হয়েছে ও ৮৩৬ সুস্থ হয়েছে। ২জন হাসপাতাল ও ১১৯ জন হোম আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য দিয়েছেন।

ঝালকাঠিতে দেড় মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি , ঝালকাঠি ৮ এপ্রিল ২০২১\
ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহে মৎস্য বিভাগ জেলা শহরের প্রধান মাছের বাজারে অভিযান চালিয়ে দেড় মণ (৬০ কেজি) জাটকা ইলিশ জব্দ করেছে এবং জেলা প্রশাসক কাযার্লয়ের সামনে এনে শিশু পরিবার সহ বিভিন্ন এতিমখানায় এই মাছ বিতরণ করেছে। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বৃহস্পতিবার সকাল ১১টায় বাজার পরিদর্শনে গিয়ে এই জাটকা জব্দ করেছে। এ সময় মাছ বিক্রেতা মাছ ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সরাকারি বিধিমালা অনুযায়ী জাটকা আহরণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ