• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সালথায় সরকারী স্থাপনায় তান্ডব পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি নয়ন ফকির
আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

সালথায় সরকারী স্থাপনায় তান্ডব পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

আজ ফরিদপুরের জেলার সালথা উপজেলার অফিস ভাংচুর ও নির্বাহী অফিসার সালথা এবং উপজেলা চেয়ারম্যান ও এসিল্যান্ড সালথা,সবার বাসা ভাংচুর করা হয়েছে পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

সামান্য তুচ্ছ ঘটনা ও লকডাউনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে ফরিদপুরের সালথা উপজেলায় বিভিন্ন সরকারি অফিসে নজিরবিহীন তাণ্ডব চালানোর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

আজ শুক্রবার দুপুর ২টায় ফরিদপুরের সালথায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন বক্তব্য নয় তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সালথা থানা ওসি আশিকুজ্জামান, সালথা যুবলীগের সভাপতি খায়রুজ্জাম বাবু মোল্লা প্রমূখ।

গত ৫/৩/২১ ইং রোজ সোমবার রাতে করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে লোকজনকে পেটানো হয়েছে
এমন গুজব ছড়িয়ে সালথা থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে তাণ্ডব চালায় স্থানীয়রা।

ওই ঘটনায় কেউ কেউ গুজব ছড়ায়, পুলিশের গুলিতে অনেকে মারা গেছে। এছাড়া মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়েছে বলেও গুজব ছড়ানো হয়। এমন নানা গুজবে জড়ো হয় শতশত মানুষ।

একপর্যায়ে সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি কার্যালয় ও আবাসিক ভবনে হামলা চালায় বিক্ষুব্ধরা।

আগুন দেয়া হয় ভূমি কার্যালয়, ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে।

ওই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব তাণ্ডব চালানো হয়। নগরকান্দা-সালথা সার্কেল ও সালথা থানা ওসির নেতৃত্বে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও ডিবি এসে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে প্রথম দিনে একজন নিহত হন। পরে গত বুধবার আরো এক জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এতে ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৪৮জনকে গ্রেফতার করেছে।

বার্তা সম্পাদক: মোশাররফ মাসুদ
দৈনিক ভোরের বার্তা
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/জই


আরো বিভন্ন ধরণের নিউজ