করোনায় ফ্রি চিকিৎসা সেবা ( পরামর্শ ) দিচ্ছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন
অনলাইন ও সরাসরি ফোন কলে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন । করোনা ভাইরাসের কারণে চলমান অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য উদ্যোগ নিয়েছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।এতে ২ জন ডাক্তার সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।
ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার জানান,এরই মধ্যে মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়ে আমরা দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে পেরেছি। এ সেবা অব্যাহত থাকবে করোনা শেষ না হওয়া পর্যন্ত।
এখানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রয়েছেন
ডা:আবুল কালাম মোহাম্মদ ইউসুফ (শিবলী)
এমবিবিএস( ঢা. বি) এম ফিল (বিএসএমএমইউ )
সিপিআর (বারডেম), সিসিডি ( বারডেম) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( ফার্মাকোলজী এন্ড থেরাপিউটিক্স )
ডা: মো: জিল্লুর হাসান ( রনি)
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য)
এম.এস ( অর্থোপেডিক্স), পঙ্গু পাতাল, ঢাকা।
যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই 019130869
01712-089789 নম্বর গুলোতে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১এপ্রিল/জই