• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে ইউএনও’র ওপর হামলা: গ্রেফতার ৬

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

পাটগ্রামে ইউএনও’র ওপর হামলা: গ্রেফতার ৬

লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ।
এর আগে গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমান আদালতে বাঁধা ও গাড়ী ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাঁধাসহ ইউএনও’র গাড়ী ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ