• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবদল, ইতালী শাখা

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ইতালী শাখা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশ্বে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালী শাখা।

সোমবার রাজধানী রোমের ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জাকির হোসেন গণি, সানারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেনঃ ইতালী বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, সহ সভাপতি মইনুল আলম খোকন, ফিরোজ খান, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, সহ কোষাধ্যক্ষ আবুল কাশেম, ইতালী যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী, নূর মোমেন রুবেল,ত সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য দিদারুল আলম, আবুল কাশেম, রাজু, মিলন, রোম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী সহ ইতালী বিএনপির অঙ্গ সহযোগিতা সংগঠন সহ জিয়ার সৈনিকেরা।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দমন নিপীড়ন হামলা মামলা ও গ্রেফতার এবং নির্যাতনে ক্ষমতা পরেও পরিবারের জন্য কখনো আপস করেননি খালেদা জিয়া। তিনি দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক। আপসহীন নেতৃত্বের কারণেই খালেদা জিয়া আজ দেশনেত্রী থেকে দেশমাতা উপাধীতে ভূষিত হয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ