• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সমগ্র বাংলাদেশে ছাত্রলীগের রমজানব্যাপী সেহেরী বিতরণের শুভ সূচনা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

সমগ্র বাংলাদেশে ছাত্রলীগের রমজানব্যাপী সেহেরী বিতরণের শুভ সূচনা

আজ ১৪ই এপ্রিল রাতে ঢাকার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের জন্য সেহেরী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রমজান ব্যাপী এই কার্যক্রমের শুভ সূচনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পবিত্র মাহে রমজানে বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায়-দুঃস্থদের জন্য সেহরি-ইফতারের ব্যবস্থা করেছে ছাত্রলীগ। পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কার্যক্রম সম্পর্কে জানানো হয়। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে অতি দরিদ্র শিশুদের জন্য গুড়া দুধ সরবরাহ এবং বিনামূল্যে রোগীদের জন্য পরিবহন সেবার ব্যবস্থা করেছে।

রমজানে প্রতিদিন ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায়-দুঃস্থদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেহরি এবং মধুর ক্যান্টিনে ইফতারের ব্যবস্থা থাকবে। এসকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, আহমেদ নাসিম ইকবাল, শেখ সাঈদ আনোয়ার সিজার, তানভীর হাসান সৈকত, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান বাবু, জামান শাহেদ, রবিন বাহাদুর ও রিন্টু বড়ুয়া।
ছাত্র লীগের সাবেক নেতা বলেন ছাত্র লীগের হাজারো মানবিক কাজের দৃষ্টান্ত রয়েছে কিন্তু গুটিকয়েক বহিরাগতদের কারণে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয় তাই বর্তমান নেতৃবৃন্দের নিকট একটি চাওয়া যে বহিরাগতদের চিহ্নিত করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছেন সাবেক এই নেতা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ