আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল আইনমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, এডভোকেট আবদুল মতিন খসরুর নাম বাঙালি জাতি আজীবন স্মরণে রাখবে। আজ ১৪ ই এপ্রিল প্রথম রমজান বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আব্দুল মতিন খসরুর সাহসী ঐতিহাসিক ভূমিকার জন্য বাঙালি জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতে পেয়েছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে, অনেকের কড়া রক্তচক্ষু অগ্রাহ্য করে ইন্ডেমনিটি অধ্যাদেশ মহান জাতীয় সংসদে তিনি বাতিলে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার, বিচারিক আদালতে সকল প্রক্রিয়া মেনে সম্পন্ন করতে সকল সহযোগিতা করেছিলেন, সকল ষড়যন্ত্র চূর্ণ করে উচ্চ আদালতে ইন্ডেমনিটি বাতিল চ্যালেঞ্জ করে করা রীট মোকাবেলা করেছিলেন। আজ সেই বীর সৈনিকের মৃত্যুতে পুরো জাতি শোকে স্তব্ধ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা ও অসংখ্য এমপি মন্ত্রী সুধীজন এই মহান ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়ে দোয়া করেছেন সাবেক এই আইন মন্ত্রীর জন্য।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবদুল মতিম খসরুর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ রাব্বুল আল আমিন এর কাছে প্রার্থনা করেছেন তিনি যেন জান্নাতবাসি হন।
এই সাবেক আইন মন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ হারালো এক প্রজ্ঞাময় আইনবিদকে তাই আমরা বিডিনিউজ ইউরোপ টোয়েন্টিফোর ডটকম পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪এপ্রিল/জই