• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমে মার্কোনিবাসী ও যুব সমাজের উদ্যোগে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

রোমে মার্কোনিবাসী ও যুব সমাজের উদ্যোগে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন

মুসলিমদের ধর্মীয় উপাসনালয় পবিত্র স্হান মসজিদ। ইতালী প্রবাসী মার্কোনীবাসীর দীর্ঘ দিনের সপ্ন ইমলামিক সকল কর্মসূচি সহ নামায আদায় করার পরিপূর্ণ একটি জায়গা যেখান থেকে আল্লাহ্ কাছে দোয়া চাইবে ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে। সেই মসজিদ মার্কোনীবাসী সহ মার্কোনী যুব সমাজের দীর্ঘ প্রচেষ্টায় নির্মাণ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৩ই এপ্রিল) দুপুরে ইতালীস্হ সেন্টার মসজিদের ইমাম মার্কোনি বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে সংক্ষিপ্ত মোনাজাত করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীস্হ সেন্টার মসজিদের ইমাম এছাড়াও রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত আমন্ত্রিত অতিথিরা অনেক বিলম্ব ও জটিলতা অতিক্রম করে মসজিদে নামাজ উপযোযোগী পরিবেশ সৃষ্টি এবং নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় সম্ভব হওয়ায় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এবং এ মসজিদ নির্মাণে যাদের উদ্যোগ রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় মসজিদ নির্মাণের দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক লিটন তাদের একান্ত আগ্রহ প্রকাশ করে, ব্যক্তিগত এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার কথাও স্মরণ করেন। বিশেষ করে যারা এ মসজিদ নির্মাণে অনুমোদন সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন। এছাড়াও তারা আরো বলেন, সত্যিই একটি আনন্দের খবর। প্রবাসের মাটিতে এই মসজিদ নির্মাণের ফলে আমাদের আগামী প্রজন্মরা বাংলা, আরবি সহ ইসলামিক শিক্ষা, গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠান শেষে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের নবাগত ইমাম হাফেজ দুলায়েত হোসেন দেশ-জাতি, মসজিদে অনুদানকারী সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ