• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ঝালকাঠিতে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বাড়ছে

ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। এ হাসপাতালে ডায়রিয়ার রোগীর জন্য বিছানা রয়েছে ১৩টি। বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।
এদিকে জেলার নলছিটি, রাজাপুর ও কঁাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। কঠোর লকডাউনের কারনে যানবাহনের অভাবে গ্রাম থেকে রোগীরা হাসপাতালে আসতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন।
চিকিৎসকরা জানান, প্রচন্ড গরমে গত এক সপ্তাহ ধরে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার মানুষ। বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছেন এক হাজারেরও বেশি রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। সুস্থ হয়ে বেশিরভাগ রোগীই বাড়িতে চলে গেছেন। এদিকে হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের পাশাপাশি অন্যন্য ওষুধ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিসৎ মো. আবুয়াল হাসান বলেন, ডায়রিয়া বেশি হচ্ছে খাবারে ত্রুটির কারনে। বর্তমানে তরমুজ-বাঙ্গিও অপরিপক্ক আম খেয়ে অসুস্থ হওয়ার সংখ্যাই বেশি। আক্রান্ত রোগীকে বিশুদ্ধ পানি পান ও নিরাপদ খাবার খাওয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ