চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে বেতনে দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের নির্বিচারে গুলি ও হত্যায় গণসংহতি আন্দোলনের তীব্র নিন্দা ও ক্ষোভ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে বেতনে দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের নির্বিচারে গুলি ও হত্যায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন লকডাউনে শ্রমিকরা বেতনের ন্যায্য দাবীর আন্দোলনে সংগঠিত হলে পুলিশ বিনা উসকানিতে নির্বিচারে গুলি করে। পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও অনেক আহত হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার শ্রমজীবি মানুষের খাদ্যের নিশ্চয়তা না করে লকডাউনের ঘোষণা দিয়েছে। এতে করে দেশের অধিকাংশ শ্রমজীবি মানুষের জীবনযাপনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিরসনের জন্য কোনো উদ্যোগ সরকার এখন পর্যন্ত গ্রহণ করেননি। যে কারণে এই মহামারির দরুণ শ্রমিকরা তাদের বেতনের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন। শ্রমিকের বেতন ভাতা পরিশোধে মালিকপক্ষকে কোনোরকম চাপ প্রয়োগ না করে বরং উল্টো আন্দোলনকে দমনে ঘৃণ্যতম পথ অবলম্বন করছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার জনগণের প্রতি ন্যুনতম দায়বদ্ধতা নেই বরঞ্চ অধিকাংশ শ্রমজীবি মেহনতি মানুষের জানমালের নুন্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এহেন পরিস্থিতিতে গসংহতি আন্দোলন মনে করেন ভোটারবিহীন এই অননির্বাচিত সরকারের হাতে জনগণের জীবন ও জানমালের নিরাপদ নয়। সরকারের এই ধরণের দায়বদ্ধতাহীনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ বলেন, অতিদ্রæত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি করে দোষিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিহত শ্রমিকদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
নেতৃবৃন্দ, জনগণকে এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের আহŸান জানান।
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
Ganosamhati Andolan
Central Executive Committee
www.ganosamhati.org
www.facebook.com/ganosamhati/
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮এপ্রিল/জই