• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শ্রমিক হত্যার মোড় ঘোরাতে মামুনুল নাটক : মোমিন মেহেদী

ঢাকা থেকে,হাফিজা লাকী
আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

শ্রমিক হত্যার মোড় ঘোরাতে মামুনুল নাটক : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাঁশখালীতে ৫ জন শ্রমিক হত্যার মোড় ঘোরাতে মামুনুল নাটক সাজানো হয়েছে। এসব বাদ দিয়ে করোনা পরিস্থিতিতে জনগনের খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন। তা না হলে লকডাউন ভেঙ্গে গণভবনে গিয়ে আমজনতা আবাস গড়বে।
১৮ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সদস্য জোবায়ের মাতুব্বর, কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নির্মম মহামারিতে শ্রমিকের বুকে চালানোর মত জঘণ্য কাজটি কারা করেছে ? কেন করেছে ? তার সুষ্ঠু তদন্ত নতুন প্রজন্মের প্রতিনিধিরা চায়। রমজান মাসে শ্রমিকদের জন্য খাদ্য-বাসস্থান নিশ্চিত না করে উল্টো জীবনরোধের এই লকডাউন না দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য সরকারকে এখনই কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একই সাথে নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ