• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় সালথার দুই যুবক নিহত; আহত-৫

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় সালথার দুই যুবক নিহত; আহত-৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায় সোমবার সকালে পিক-আপ এর সাথে থ্রী-হুইলার মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক সহ দুইজন মারা যায়, নিহত দুই যুব‌কের বা‌ড়ি সালথা উপ‌জেলায়। চালক ফরিদপুর জেলার সালথা উপজেলার শৈলডুবি গ্রামের বিল্লাল ব্যাপারীর ছেলে আবুল বাশার ব্যাপারী (৩৫) ও যাত্রী সালথা উপজেলার পুরুরা গ্রামের সাদেক শেখের পুত্র কামরুল শেখ (৩৩) ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

ভাঙ্গা হাই-ওয়ে থানার ওসি মোহাম্মাদ ওমর ফারুক জানায়, একটি থ্রি-হুইলার মাহিন্দ্র ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ভাঙ্গা যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে থ্রী- হুইলারের চালকসহ দুই জন নিহত হয় এবং ৫ যাত্রী আহত হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ