• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিশু মারিয়াকে দত্তক নিতে চান গোলাম রাব্বানী

নাজিম উদ্দীন ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

শিশু মারিয়াকে দত্তক নিতে চান গোলাম রাব্বানী

মানবিক কাজের অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত ছাত্রলীগ ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। একজন ছাত্র নেতা যদি এমন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করতে পারে তাহলে সমগ্র দেশের নেতারা কি করে? এমন প্রশ্ন আজ রাজনৈতিক বিশ্লেষকদের।
এমনই একটি মানবিক কাজের দৃষ্টান্ত হচ্ছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের চার সদস্য মা, বাবা, ভাই ও বোনকে হারানো ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া পাঁচ মাসের শিশু মারিয়াকে দত্তক নিতে চান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী।

রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তিনি মারিয়াকে দেখতে খলসি গ্রামে ইউপি সদস্য নাসিমা খাতুনের বাড়িতে যান।

তিনি সেখানে বেশকিছু সময় অবস্থান নিয়ে শিশু মারিয়ার খোঁজখবর নেন এবং তার সাথে খেলায় মেতে ওঠেন। এ সময় তিনি অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি মারিয়াকে দত্তক নিতে চাই। মারিয়ার ভবিষ্যৎ নিশ্চিত করাটা খুবই জরুরী। এজন্য তার একজন ভাল অভিভাবক দরকার। যিনি তাকে আদর্শবান করে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, বর্তমানে মারিয়া ইউপি সদস্য নাসিমা খাতুনের কাছে আছে এবং ভাল রয়েছে। তিনি মারিয়াকে মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন। তারপরও মারিয়াকে আইনগতভাবে দত্তক নিতে আমি ইচ্ছুক।

গোলাম রব্বানী বলেন, আমি মর্মান্তিক ঘটনাটির পরপরই মারিয়ার কথা শুনে ইউপি সদস্য নাসিমা খাতুনের সাথে যোগাযোগ করেছিলাম। সরসময় তার খোঁজখবরও রাখার চেষ্টা করি।

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মারিয়াকে যার কাছে দেওয়া হোক না কেন, কোন পরিবার তার জন্য গ্রহণযোগ্য, সেটা যেন বিবেচনা করা হয়৷ এমন পরিবারের কাছে যেন তাকে না দেওয়া হয়, যে পরিবারে বেড়ে উঠতে তার সমস্যা হবে ৷
সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সিনিয়র একজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন বাংলাদেশের সকল নেতৃবৃন্দের মধ্যে গোলাম রাব্বানীর মত এমনই জনকল্যাণমুখী কর্মে লিপ্ত থাকলে জননেত্রী শেখ হাসিনার সুনাম দিন দিন আরো বৃদ্ধি পেত।

বিডিনিউজ ইউরোপ/১০ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ