করোনাকালীন সময় এক মুহূর্ত বসে নেই রফিকুল ইসলাম বেপারী
করোনায় মৃত্যু ভয় উপেক্ষা করে ফরিদপুরের চরভদ্রাসন ১ নং চর হরিরামপুর ইউনিয়ন বাসীর কাছে এ প্রান্ত থেকে ও প্রান্তে চর অঞ্চলে রাতদিন হেঁটে যাচ্ছেনs মোঃ রফিকুল ইসলাম বেপারী।
গতকাল ১৮ তারিখে চরভদ্রাসন উপজেলা ১ নং হরিরামপুর ইউনিয়ন বাসিদের কাছে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেই সাথে কয়েকটি মসজিদে ইফতার আয়োজন করেন।
এ সময় তিনি চর অঞ্চলের মানুষের সাথে কথা বলেন, তিনি জনগনের ভাই ও স্বজন হয়ে সর্বদা সবার আপদে-বিপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
তিনি বলেন, আমি আপনাদের দোয়াতে , আপনাদের মূল্যবান ভোট পেয়ে যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে আপনাদের মাঝে সবসময় সেবায় নিয়োজিত থাকব এবং চর অঞ্চলের রোড ঘাট দিয়ে ডেলিভারি রোগী নিয়ে হসপিটালে যাওয়ার জন্য যেই দুর্ভোগ পোহাতে হয় সে বিষয়েও আমি কাজ করবো ইনশাল্লাহ । আপনারা শুধু আমার পাশে থাইকেন।
আমি আশা করি আপনারা আমাকে আপনাদের সন্তানের মতন ছায়া দিয়ে আমার সাথে থাকবেন সেই সাথে আরো বলেন, আমিও আপনাদের এই ১ নং চর হরিরামপুর চরের সন্তান আপনাদের সুখ-দুঃখ ও আমার সুখ-দুঃখো সবসময় ভাগাভাগি করে নিবো ইনশা’আল্লাহ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই