• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ৩ শতাধিক কৃষক বিনামুল্যে সার-বীজ পেলেন

হবিগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ৩ শতাধিক কৃষক বিনামুল্যে সার-বীজ পেলেন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩ শতাধিক কৃষকের মাঝে বিনামুল্যে সার- বীজ বিতরন করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে সরকারের প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ -লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

শায়েস্তাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩শ১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপ- সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এরই সাথে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে।
সচেতনতাই এ ভাইরাস থেকে মুক্তি দিতে পারে।
তিনি আরো বলেন লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা মনে চলতে হবে। সরকার জনগনের মঙ্গলের জন্যই লকডাউন ঘোষনা দিছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ