• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সঙ্গে শীর্ষ নেতাদের তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে

ঢাকা থেকে হাফিজা লাকী
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সঙ্গে শীর্ষ নেতাদের তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শায়রুল বলেন, ‌‘আজ (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ৩য় দিনের মতো উপদেষ্টা কাউন্সিলের ১৩ জন সদস্য যোগ দিয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।’

সভায় দেশের বিরাজমান রাজনৈতিক, মহামারি কোভিড-১৯ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছে।

দীর্ঘ সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শীর্ষ নেতৃত্বের মধ্যে চাঙ্গাভাব পরিলক্ষিত করা যাচ্ছে ।সাম্প্রতিক সময়ে বিভিন্ন সেক্টরে দফায় দফায় বৈঠক তারই প্রমাণ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিএনপি’র গরানা বুদ্ধিজীবীরা

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কামরুল মুনির, বোরহান উদ্দিন, আফরোজা খান রিতা, আবদুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, এস.এম. ফজলুল হক, লে. কর্নেল (অব.) এম.এ. লতিফ খান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কবি আবদুল হাই শিকদার, খন্দকার মোক্তাদির হোসেন, আবদুল মান্নান তালুকদার, আবদুল হাই অংশ নেন।

সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ