• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে পেয়েছে পুলিশ

কামরুজ্জামান ভূঁইয়া বার্তা প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মোহাম্মদপুর থানার নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে পেয়েছে পুলিশ।

কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এই নেতাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক।

শুনানি নিয়ে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাতদিনই মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।

“আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন,” বলেন তিনি।

মামুনুল হককে রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রাখা হয় তেজগাঁও থানা হাজতে।

পুলিশের সাবেক একজন আইজিপি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি উল্লেখ করেছেন রিমান্ডের নামে মামুনুল হক কে শুধুই নির্যাতন করা হবে। সরকার যে কৌশলে জামাতের নেতাদের ফাঁসি দেয়া হয়েছিল ঠিক একই কৌশল অবলম্বন করে সারাদেশে লকডাউন ঘোষণা দিয়ে হেফাজতের গুরুত্বপূর্ণ নেতাদের কে ধ্বংস করার পায়তারা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজকে মামুনুল হক ৭ দিনের রিমান্ডে। পুলিশ যে মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে প্রকৃতপক্ষে একদিনের রিমান্ড ও করার আইনি ভাবে সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেছেন ।
এখানে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থা একদিকে হেফাজতকে আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করতেছে অন্যদিকে তারা ভেতরে ভেতরে সরকারের সাথে ভালো সম্পর্ক রাখছে এবং সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছে। এতে করে জনগণ এবং সরকারের মধ্যে বিশাল একটি দূরত্ব সৃষ্টি করে বাংলাদেশকে একটি আতংকের দেশ রূপান্তর করার পাঁয়তারা করছে যা সরকার বুঝতে পারতেছেনা বলে তিনি মন্তব্য করেছেন।

একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মত একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কতিপয় দেশের গোয়েন্দা সংস্থা প্রধানতম ভূমিকা রাখছেন বলে তিনি মন্তব্য করেছেন।

মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানিয়েছিলেন, মোহাম্মদপুর থানায় ২০২০ সালের একটি নাশকতার মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

“তদন্তে ওই ঘটনায় সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এটিসহ মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তা হারুন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ