• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র ফেডারেশনের অনলাইন প্রতিবাদ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র ফেডারেশনের অনলাইন প্রতিবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৫ জন শ্রমিক হত্যার প্রতিবাদে আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে অনলাইন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ শেষে বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাবের বলেন, বাঁশখালীসহ সারাদেশে এস আলম গ্রুপের জনবিরোধী সকল প্রকল্প ও তৎপরতা বন্ধ করতে হবে। পরিবেশ বিধ্বংসী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

জেলা শাখার সকল নেতৃবৃন্দ প্লাকার্ডে যে সকল দাবি লিখে প্রতিবাদ করেন তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, “অবিলম্বে বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে”, “শ্রমিক-জনতার ওপর পুলিশ ও সরকারের নিপীড়ন বন্ধ করতে হবে”, “নিহতদের পরিবারকে একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে”, “আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিপূরণ দিতে হবে” ও “শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে”।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার আহ্বানে উক্ত প্রতিবাদে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি শুভ দেব ও মিরপুর অঞ্চলের বাসিন্দা দিলরুবা ইয়াসমিন প্রমুখ।

বার্তা প্রেরক
জান্নাতুল নিপু
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বরিশাল জেলা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ