• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিগঞ্জে শায়েস্তাগঞ্জে অপরিকল্পিতভাবে মাটি কাটায় হুমকির মুখে ঋষি পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল
আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে অপরিকল্পিতভাবে মাটি কাটায় হুমকির মুখে ঋষি পরিবার

হবিগঞ্জে শায়েস্থাগঞ্জ উপজেলার সুতাং বাজারের সুতাং ব্রীজের নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে। সম্প্রতি পুরাতন ব্রীজ পুরোটাই ভেংগে ফেলা হয়েছে। এরই মধ্যে এক্সেভেটর দিয়ে মাটি কাটা চলছে। সুতাং ব্রীজ সংলগ্ন ঋষি সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার এখানে দীর্ঘবছর যাবত বসবাস করে আসছে। অপরিকল্পিত ভাবে মাটি কাটার ফলে হুমকিতে রয়েছে রবিদাস পরিবারের বসতবাড়িগুলো।
এ অবস্থায় পরিবারের প্রতিটি সদস্যদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে বসবাস করতে হচ্ছে রবিদাশ পাড়ার সংখ্যালঘু পরিবারগুলো ।

সরেজমিন গেলে জানা যায়, শতাধিক বছর ধরে সুতাং ব্রিজের উভয় পাশে বসবাস করে আসছে তিনটি রবিদাস পরিবার।

এরমধ্যে ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত একটি বসতঘরে একই পরিবারের ৭ জন সদস্য বসবাস করে আসছে। সোমবার ব্রিজের নির্মাণ কাজের প্রয়োজনে এক্সভেটর দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটা শুরু করে। এ অবস্থায় পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। ধারণা করা হচ্ছে, যেকোন সময় তাদের বসতঘরটি ভেঙ্গে যেতে পারে।

ঋসি পরিবারের রবিদাস জানান, অপরিকল্পিতভাবে মাটি কেটে তাদের লেট্রিন ও রান্না করার স্থান বিলীন করে দেওয়া হয়েছে। বসতঘরটিও ভেঙ্গে যাওয়ার উপক্রম। তারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এর আগে ও একটি প্রভাবশালী মহল ঋসি পরিবারকে তাড়িয়ে দেয়ার জন্য দীর্ঘদিন পায়তারা করে নানানভাবে তাদের ক্ষতি করেছে। স্থানীয় কয়েকজন মাতালরা এই পরিবারের উপর জুলুম নির্যাতন ও করেছে। সর্বশেষ এই পরিবারের একজনকে ধর্ষণ করে হত্যা ও করেছিল স্থানীয় একজন মাতাল, তিনি এখন হত্যা মামলায় কারাগারে আছেন।

এ ব্যাপারে কথা হয়, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার সাথে, তিনি জানান, ব্রিজের পাশে শত বছরের বসবাস তিনটি রবিদাস পরিবারের। অপরিকল্পিতভাবে মাটি কাটায় ব্রিজের পশ্চিম দিকের রবিদাস পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। এ তথ্য জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেছি। তিনি বলেন, ব্রিজ নির্মাণ হোক আমরা সবাই চাই। তবে পরিকল্পনা মাফিক কাজ করলে এ অবস্থা সৃষ্টি হওয়ার কথা নয়। মানবাধিকার লংগন করে তাদেরকে উচ্ছেদ করার পায়তারা চলছে, এইটি হতে দেয়া যাবেনা।

এ বিষয়ে ব্রিজের ঠিকাদার গোলাম ফারুক জানান, ব্রিজের নির্মাণ কাজের জন্য নিয়ম মেনে মাটি কাটা হচ্ছে। এখানে কোন প্রকারের অনিয়ম করা হয়নি। আমি কারো ক্ষতি করতে চাই না।
ইতিমধ্যেই এই ঠিকাদারের বিরুদ্ধে সুতাং ব্রীজের পুরাতন রড নিলামে না তুলে নিজেই বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এই ঠিকাদারের বিরুদ্ধে।
এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকরতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ