কাদের মির্জার ছেলে ও ছোটভাইসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর নবী চৌধুরীকে (৬৬), হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বাদী হয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকনকে (৪২), প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন।
এছাড়া এ মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুবলীগ কর্মী কাদের মির্জার অনুসারী শহীদ উল্যাহ রাসেল ওরফে কেচ্ছা রাসেলকে (৩৪), তৃতীয় আসামি করা হয়েছে কাদের মির্জার ছে’লে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক কাদেরকে (২৫) এবং চতুর্থ আসামি করা হয়েছে কাদের মির্জার ছোটভাই সাহাদাত হোসেনকে (৫৩)। এর বাইরেও আরও ৩১ জনের নাম উল্লেখ এবং অ’জ্ঞা’ত ২০-৩০ জনকে আ’সা’মি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জের ধরে সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী চৌধুরীকে গুলি করে ও লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে কাদের মির্জার অনুসারীরাদের ওপর।
পরে, একই দিন দুপুর পৌনে ২টায় কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও উপজে’লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বাদল এ হামলার জন্য বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার ভাই সাহাদাত হোসেন, ছেলে তাশিক মির্জা এবং কেচ্ছা রাসেলসহ আরও কয়েকজন সন্ত্রাসীকে দায়ি করেন। কাদের মির্জার নির্দেশে এ হামলা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই