• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুতাংয়ে রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় মাটি ভরাটের নির্দেশ

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুতাংয়ে রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় মাটি ভরাটের নির্দেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছ ।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে এ নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।
এর আগে সোমবার (১৯ এপ্রিল) সুতাং ব্রিজ নির্মাণে এক্সভেটর দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে রবিদাস পরিবারের বসতভিটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ বিষয়ে “ইউরো সমাচার” “ইউরো টাইমস “এবং “বিডি নিউজ ইইউ ” পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জে সুতাং নদীতে ব্রীজ পুনঃনির্মাণ, ভিটে হারানোর শঙ্কায় দুই পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের।


সরেজমিন গেলে জানা যায়, শতাধিক বছর ধরে সুতাং ব্রিজের উভয় পাশে বসবাস করে আসছে তিনটি রবিদাস পরিবার। এরমধ্যে ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত একটি বসতঘরে একই পরিবারের ৭ জন সদস্য বসবাস করে আসছে।
এ বিষয়ে নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, ব্রিজের পাশে শত বছরের বসবাস তিনটি রবিদাস পরিবারের। অপরিকল্পিতভাবে মাটি কাটায় ব্রিজের পশ্চিম দিকের রবিদাস পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছিল। যাই হোক ইউএনও মহোদয় সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছেন।
একই বিষয়ে ঠিকদারি প্রতিষ্ঠান গোলাম ফারুক বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ