• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্র সহ সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি :
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্র সহ সিএনজি চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ সিএনজি অটোরিকশা চোরক্রয়ের ৬ সদস্য কে গ্রেফতার করেছে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ র্যা ব-৯।
বুধবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার এলাকা থেকে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের প্রধান মোঃ আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি ও ৫ টি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এছাড়াও তার ৫ সহযোগীকে হবিগঞ্জের বিভিন্ন জায়গা হতে গ্রেপ্তার করা হয়েছে। তালেবের সহযোগীদের কাছ থেকে ৪ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।
তার দেয়া তথ্যর উপর ভিত্তি করে মাধবপুর থানা এলাকা হতে একটি সিএনজি এবং দুইজন আসামী গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন আসামীকে হবিগঞ্জের বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা হতে তিনটি চোরাই সিএনজি সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদের ছেলে মোঃ আবু তালেব (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার মৃত আবুল হকের ছেলে ফজলু মিয়া (৫০) হবিগঞ্জ সদর উপজেলার রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া (৩৫) হবিগঞ্জে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহম্মেদ সুজন (২২) নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে মোঃ বদরুজ্জামান (২৩) নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া (৩৫)। গ্রেফতারকৃত বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট RAB-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ শায়েস্তাগঞ্জের কমান্ডার এএসপি কামরুজ্জামান সন্ধ্যায় ৭ টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আবু তালেব বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৪ টি অধিক মামলা রয়েছে। সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার তালেবের বিরুদ্ধে চুরি সহবিভিন্ন অভিযোগ রয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ