• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লকডাউনে সবার খাবার এবং চিকিৎসা নিশ্চিত না করলে বিদ্রোহ -ডা. জাফরুল্লাহ চৌধুরী

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

লকডাউনে সবার খাবার এবং চিকিৎসা নিশ্চিত না করলে বিদ্রোহ – ডা. জাফরুল্লাহ চৌধুরী
এক সপ্তাহের মধ্যে লকডাউনে ক্ষতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে না দিলে, সবার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত না করলে বিদ্রোহ শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ ২২ এপ্রিল (বৃহস্পতিবার), বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে “লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও” শীর্ষক এক নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। এছাড়া তিনি সরকারকে করোনা মোকাবিলায় সকলকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান। খাবার না পেলে, স্বাস্থ্যসেবা না পেলে জনগণ ট্যাক্স দেয়া বন্ধ করে দিবে। তখন দেশে অরাজকতা সৃষ্টি হবে, বলেও তিনি হুশিয়ার করে দেন।


তিনি আরো বলেন, করোনায় বাংলাদেশে নতুন করে সোয়া দুই কোটি মানুষ দরিদ্র হয়েছেন বলে খবরে এসেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ১০কোটি টাকা বরাদ্দ করে জনগণের সাথে মশকরা করেছেন।
সমাজের ধনীদেরকে সহায়তার হাত নিয়ে এগিয়ে আসার অনুরোধ করে তিনি বলেন, আপনারা এ দূর্যোগে এগিয়ে না আসলে, জাতি আপনাদের ক্ষমা করবে না।
আগামী সোমবার থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ঢাকা শহরে বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবার ঘোষণা দেন তিনি।
আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচি পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, সাদেক খান, ইশতিয়াক আজিজ উলফাত, গোলাম মাওলা চৌধুরী; নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্রচিন্তার সদস্য রাখাল রাহা, গণফোরামের মুস্তাক আহমেদ প্রমুখ।

নঈম জাহাঙ্গীর বলেন, এ রাষ্ট্রে সরকারগুলো জনগণের প্রতিপক্ষের মতো আচরণ করে। এমন রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করি নি। সরকার যেনো জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য থাকে সেটা নিশ্চিত করতে এ রাষ্ট্রের সংস্কার জরুরি।

রেজা কিবরিয়া বলেন, সরকারের কাছে বিদেশ থেকে অনেক সহায়তা এসেছে কোভিড দূর্যোগ মোকাবেলার জন্য। এসব টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা হবে অন্যায়। রিজার্ভ কেউ খায় না। মানুষকে খাবার দেবার উদ্যোগ দ্রুত নেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সাড়ে ১০ কোটি টাকার ঘোষণায় প্রধানমন্ত্রীর লজ্জা করা উচিত। গত বছর ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেবার কথা ছিল। তার বেশীরভাগই প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌছায় নাই।

সরকারের চলমান দমন পীড়নের সমালোচনা করে তিনি বলেন, যারা দিনের ভোট রাতে করেন, তাদের আবার কিসের ইমোশন, কিসের মূল্যবোধ?

সরকার দুই দিক থেকে প্রতারণা করছে জানিয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সরকার গরীবদের পেটে লাথি মারছে। আবার অন্য দিকে করোনা সংক্রমণ ঠেকানোর বাস্তব কোনো পদক্ষেপ তাদের নাই।

বাঁশখালীর ঘটনার উল্লেখ করে সাকি বলেন, এটা টেক্সটবুক ফ্যাসিজম যে পুলিশ শ্রমিকের ওপর গুলি চালিয়েছে আবার বলছে শ্রমিকরা নাকি নিজেরা নিজেদের ওপর গুলি চালিয়েছে!

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নাগরিকদের একটি দল বাঁশখালীর ঘটনা তদন্ত করতে যাবেন বলে তিনি জানান।

রাখাল রাহা বলেন, বাংলাদেশ সরকার লকডাউনের যেমন প্ল্যান করেছে, যাতে লকডাউন মানতে না পারে। তাহলে সে বলে বেড়াতে পারবে, জনগণের জন্য করোনা সফলভাবে মোকাবেলা করা যায় নাই। এটা করে তার লাভ হলো নিজের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া।

তিনি আরো বলেন, জীবন বাঁচাতে যদি কেউ এমন লকডাউন ভাঙ্গেন, তাকে অবশ্যই দোষী বলবো না আমরা।

শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের সৌজন্যে চট্টগ্রামের আহত শ্রমিক পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ তারা নিয়েছেন। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ