• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রিমান্ডে বিধর্মী দিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করাবেন না: বাবুনগরী

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক হাফিজা লাকি
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

রিমান্ডে বিধর্মী দিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করাবেন না: বাবুনগরী

মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক। দেশের যেকোন ক্রান্তিকালে মূখ্য ভূমিকা পালন করে আসছে সেকারণেই তিনি আলোচনায় থাকেন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতির জন্য ফের খবরের শিরোনাম হলেন এই ইসলামিক স্কলার্স।

২২ শে এপ্রিল এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, বাকী ১১ মাসের তুলনায় রমজান মাসে সকল ধরনের ইবাদত-বন্দেগীর ফযিলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেপ্তার, নির্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম ওলামা, ছাত্র ও তৌহিদী জনতার ওপর। সরকার ইসলাম প্রচারকদের বন্দি করে রিমাণ্ডে নিয়ে অমানবিক নির্যাতন করছে।

সরকারের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে হেফাজত আমীর বলেন, এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না।
তিনি আরো বলেন সকল শক্তির উপর সেই মহা শক্তির অধিকারির প্রতি খেয়াল রাখবেন তিনি সব কিছু নিঃসন্দেহে অবগত আছেন।

হেফাজতের আমীর বলেন আমরা সরকার বা কারো প্রতিপক্ষ নই আমরা শুধু মাত্র উপমহাদেশের ইসলামের ধারক ও বাহক হিসেবে ধর্মচর্চা করে যাচ্ছি।
বাবু নগরী শেষে বলেন নিশ্চয়ই সরকারের বোধোদয় হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ