• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে চুনারুঘাটে এক ব্যক্তি ৩০ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে চুনারুঘাটে এক ব্যক্তি ৩০ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩০ কেজি পাঁচশ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব ৯।
গতকাল ২২ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারকারি মোঃ রশিদ মিয়া (৬৫), কে আটক করা হয়।
আটক রশিদ মাধবপুর উপজেলার জামাল পুর গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে বলেন, র্যা ব গাজাঁসহ আসামী থানায় হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ