• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা থেকে,হাফিজা লাকীঃ
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার ব্যবহার করে কীভাবে গবেষণাগারের কাজ সহজে করা যায় এটাই ছিলো সম্মেলনের মূল প্রতিপাদ্য।’
২১ এপ্রিল বুধবার দুপুর ১টায় ভার্চুয়ালভাবে এ সম্মেলন শুরু হয়ে রাতে শেষ হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.এনামউল্যাহ পারভেজ ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা ছিলেন ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি জেনিয়াক এবং জাবির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ এ মামুন।
জার্মানির আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ইরান, মেক্সিকোসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ পারভেজ বিডি নিউজ ইইউ কে বলেন, ‘আটটি দেশের অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ষাট জনের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ