• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এই পৃথিবী বাসযোগ্য নয়, শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এই পৃথিবী বাসযোগ্য নয়
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

প্রেম অফুরন্ত ভাবে হেঁটে যাচ্ছে দক্ষিণ গোলার্ধে,
যেখানে পৃথিবীর আকাশ নেমে পড়েছে
বরফের ভূখণ্ডে,
নির্জন পৃথিবী যেখানে চুম্বন খাচ্ছে রোজ রোজ
অথচ হাত ধরে হেঁটে হেঁটে যেতে চাচ্ছি,
এই পৃথিবীর সীমানা ছেড়ে,
যেখানে পাখিহীন আকাশ থাকবে,
তোমাকে আমাকে ধরার জন্য কোন উড়োযান উড়বেনা,
গাছহীন ভূমি থাকবে,অক্সিজেন কিংবা কার্বন ড্রাই অক্সাইড থাকবেনা,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,আইন-কানুন,
১৫৩পৃষ্ঠার রচিত কোন সংবিধান কিংবা ডিজিটাল আইন থাকবেনা, রাজপথে মিছিল কিংবা স্লোগান, মৃতদেহ নিয়ে কোন আর্তনাদ থাকবেনা, সুস্থ থাকার জন্য কবিরাজ,ডাক্তার থাকবেনা।
ভালোবাসা খেয়ে বাঁচবো,তোমার এক একটা চুম্বন সহস্র বছর বাঁচিয়ে রাখবে, প্রেমের পথে হাঁটতে হাঁটতে,এক গোলার্ধ
থেকে অন্য গোলার্ধ হবে আমৃত্যু পথ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ