• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল
আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতি করার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় শনিবার(২৪ এপ্রিল) রাত আড়াইটায় গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম, এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মোঃ জসীম উদ্দিন, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ – মড়রা রাস্তার কালভার্টে এক অভিযান চালায়।
এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত কে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল হবিগঞ্জের সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৭), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মোঃ নাছিম মিয়া (৩৫), একই উপজেলার পুরাসুন্দা গ্রামের মোঃ আলমগীর মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২৮)।
এসময় ডাকাতি করার জন্য দেশীয় তৈরী অস্ত্র একটি স্টিলের তৈরী ধারালো টিপ ছুরি, তিনটি ধারালো রামদা, একটি লোহার তৈরী ছোরা, একটি লোহার তৈরী চিমটি, তিনটি লোহার রড উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়ক ও মড়রা গ্রামে ডাকাতির করার জন্য শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তালুগড়াই হতে মড়রাগামী রাস্তায় কালভার্টের নিচে অবস্থান করে। পুলিশ সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে ও অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ