• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে কসবা মানব কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ইতালীতে কসবা মানব কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ ও সংযমের মাধ্যমে মুসলিম উম্মাহ পালন করছেন পবিত্র রমজান। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে করোনা প্রাদুরভাবের মধ্যেও সল্প সংখ্যক প্রবাসীদের নিয়ে কসবা মানব কল্যাণ সমিতি ইতালীর উদ্যোগে ২০শে এপ্রিল মঙ্গলবার মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্ব সহ ব্রাহ্মণবাড়িয়ার কসবার সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি, কল্যাণ সহ করোনায় আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুননুর জামে মসজিদের ইমাম….


ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বশির আহমেদ, জালাল উদ্দিন, মনির ভূঁইয়া, মাওলানা মামুনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধায়নে ও সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাওসার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক রবিউল খান সহ সংগঠনের নেতৃবৃন্দের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, উপদেষ্টা শহিদুল্লাহ আক্তার সহ ব্রাহ্মণবাড়িয়া সকল থানা সমূহের সংগঠন, আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বাইতুর নূর জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম।

এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহ কসবা মানব কল্যান সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রবাসের মাটিতে কসবা মানব কল্যান সমিতি ঐক্যবদ্ধ উল্লেখ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন এলাকার উন্নয়নে কাজ করে যাওয়াই মূল লক্ষ্য তাদের। এলাকার অবকাঠামো ঢেলে সাজিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে আগামীতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা। এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কসবার অসুস্থ সকলের সুস্থতা সহ আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান। এবং ইফতারে অংশগ্রহণকারী সকলকে ও বায়তুননুর জামে মসজিদের পরিচালনা কমিটির সবাইকে সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ