• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিয় মূলধারার রাজনীতি এবং বাংলাদেশ কমিউনিটি: ড: মুক্তার হোসেন

মনিরুজ্জামান মনির কূটনৈতিক বিশ্লেষক ইতালি থেকে
আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ইতালিয় মূলধারার রাজনীতি এবং বাংলাদেশ কমিউনিটি: ড: মুক্তার হোসেন
ইতালিতে বাংলাদেশ কমিউনিটির অবস্থান দীর্ঘদিন যাবত হলেও অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ইতালিয় বা স্থানীয় রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির তেমন কোনো সংশ্রব এখনো ঘটেনি। তবে ইতিমধ্যে ইতালির মূলধারার রাজনীতিতে কাজ করে যাচ্ছে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম একজন ডঃ মোঃ মুক্তার হোসেন। যিনি বেশ কয়েকবছর যাবৎ ইতালির গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছেন।
বাংলাদেশ এবং কমিউনিটিকে স্থানীয় রাজনীতির সাথে সম্পর্কিত করতে তার নিজস্ব কার্যালয় ভিয়া ম্যাকিয়াভেলি ১৩/এ তে কমুনে দি রোমার অভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্ক বিভাগ খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত কমিশনার যাকে ইতালি ভাষায় আস্সেস্সরে বলা হয় তিনি এবং লাঝিও রিজিয়নের প্রেসিডেন্টের অন্যতম রাজনৈতিক সমন্বয়ক এডভোকেট গুস্তাভো পাভনে এবং রেনঝি সরকারের সাবেক মন্ত্রী ও ইউরোপীয়ান পার্লামেন্টের বর্তমান সদস্য কালেন্দা কার্লোর বিশেষ প্রতিনিধি রেজিওনে দি লাঝিওর প্রকৌশলী জুসেপ্পে সার্দোনে, ফেদেরাঝিওনে দেইলি আগ্রিকলতোরি ইতালিয়ানা (ইতালিয়ান আগ্রিকালচারাল ফেডারেশন) প্রেসিডেন্ট ড. আন্তনিও গ্রিয়েচি একটি বিশেষ সাক্ষাতকারে মিলিত হন।

এ সময়ে আমন্ত্রিত অতিথিরা ইতালির রাজধানী রোম শহরে বিশেষ করে কমুনে দি রোমার ভেতরে বসবাসরত বিদেশিদের মধ্যে তৃতীয় বৃহত্তম কমিউনিটি বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
তার মধ্যে বিভিন্ন শ্রেণীর চাকুরীজীবী এবং বিভিন্ন শ্রেণীর ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যা সমূহ এর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও কমিউনিটির বসবাসরত বাংলাদেশীদের পরিবারগুলো তাদের বিভিন্ন ধরনের সামাজিক সেবা সমূহ তাদের সন্তানদের স্কুলে পড়াশোনা ও বিভিন্ন বিনোদন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য আসন্ন ২০২১ কমুনে দি রোমার নির্বাচনকে সামনে রেখে আলোচকরা স্থানীয় রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির সরাসরি অংশগ্রহণ এবং এর মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুলোকে প্রশাসনের একেবারে গভীরে পৌঁছানো ও এর সমাধান কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ