• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিজনিত কারণে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে প্রশাসন

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিজনিত কারণে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে প্রশাসন।

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সহায়তা বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার বেলা ১২টায় স্থানীয় সার্কেট হাউজ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ঝালকাঠি বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ও ম্যাজিক চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ শত জন পরিবহন শ্রমিকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার সোয়াবিন তেল।
ঝালকাঠির সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভার্চ্যুয়ালী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার এই করোনা পরিস্থিতিতে সকল শ্রেণির মানুষের বিভিন্ন মুখী সহায়তা প্রদান করে আসছে এবং ২য় ধাপে লক ডাউনের কারণে যে সকল শ্রেণিপেশার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকে সহায়তা প্রদানের কাজ শুরু করেছে সরকার এবং এই সহায়তা অব্যাহত থাকবে।
ঝালকাঠি সার্কেট হাউজের পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেলা প্রশাসক মো: জোহর আলী সহ অতিথিরা। খাদ্য গ্রহনকারী শ্রমিকদের একাংশ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ