• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস পালিত

নাজিম উদ্দীন সদর ( কক্সবাজার)
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস পালিত

শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।
সভাপতির বক্তব্যে সোহেল আহমদ বাহাদুর বলেন, ১৯৮৭ সালের এদিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেনের এই আতœত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গনতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছে। তাই নূর হোসেনের এই ত্যাগ বাঙ্গালী জাতি কখনো ভুলবেনা।
সভাপতি আরো বলেন, ‘নূর হোসেন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সে সঙ্গে ভাত ও ভোটের অধিকার পেয়েছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বক্তার বক্তব্যে শহিদুল হক সোহেল বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে। সুতারাং নূর হোসেনকে বর্তমান যুব সমাজকে অনুসরণ করতে হবে। শহীদ নূর হোসেনের ইতিহাস যুবলীগের প্রত্যাকটি কর্মীকে মনে রাখতে হবে।

জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, শহর যুবলীগের যুগ্ন-আহবায়ক শাহেদ মোঃ এমরান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তাজউদ্দিন তাজমহল, সাংবাদিক শফিউল্লাহ শফি, ইমরুল কায়েস চৌধুরী, দিদারুল ইসলাম রুবেল, কাজী দিদার, নাছির সিকদার, সাজ্জাদ পারভেজ নয়ন, রিগ্যান আরাফাত, আরিফউল্লাহ খান, মোঃ ইসহাক মিয়া, এড. শামশুল আলম, এনামুল কবির, নাজমুল ইসলাম শাকিল, হেলাল মাহমুদ, আবছার, মোর্শেদ, এহেসানুল হক মিলন, তৌহিদুল ইসলাম, ফয়সাল তারেক, কায়সারুল ইসলাম কায়েস, মোঃ কায়সার, সানি ইসলাম, আক্কাস, শাহাবউদ্দিন, রাজিবুল হক রাশেদ, জুয়েল সিকদার, রাজিব, শহিদুল্লাহ কায়সার ও আকতার কামাল প্রমূখ।
কক্সবাজার জেলা যুবলীগের ভিতরে কোন ধরনের গ্রুপিং লবিং মুক্ত রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। এ ব্যপারের কক্সবাজার জেলা যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
বিডিনিউজ ইউরোপ/১১ নভেম্বর /বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ