• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি :
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের কাজীগাও গ্রামে এক অভিযান চালায়।
এ সময় মাদক মামলার দেড় বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামী লাকসু মিয়া (২৯) কে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাও গ্রামের গাজী মিয়া তালুকদারের ছেলে।

এছাড়াও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার আসামী ও মহিলাদেরকে উত্যক্তকারী মোঃ সুজন মিয়া (৩৫) কে গ্রেফতার করে। সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাজাপ্রাপ্ত আসামীও একজন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুইটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ