• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু

সাব্বির আলম বাবু,ভোলা প্রতিনিধি:
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু
ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধের নাম জয়নাল আবদীন। তিনি ইলিশা এলাকার বাসিন্দা। ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহরাওয়ার্দী মাস্টার জানান, ওই বৃদ্ধকে ভোরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। সকালে তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, সোমবার জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮০ জন। এর মধ্যে ভোলা হাসপাতালে ভর্তি হয় ৯২ জন। এর আগের দিন জেলায় আক্রান্ত ছিল ৩৭০ জন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলার গ্রামাঞ্চলের পুকুরের পানিতে ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। ওই পানি ব্যবহারের ফলেই ডায়রিয়া আক্রান্ত বেড়ে গেছে। এ ছাড়া সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, তাপমাত্রা অতি বেড়ে যাওয়ায় ও গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ