• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে ইয়াসির আরাফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের কালির ডাঙ্গা নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির আরাফাত ওই এলাকার লিটন হোসেনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে অন্যান্য বাচ্চাদের সাথে গোসল করতে যায় আরাফাত। গোসল শেষে আরাফাতসহ সকল বাচ্চারা উঠে আসে এবং পরবর্তীতে আরাফাত আবারো সকলের অগোচরে পুকুরে গোসল করতে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন।

এবিষয়ে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ