• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুকুর খননের নামে রাবিতে মাটি বিক্রির প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

পুকুর খননের নামে রাবিতে মাটি বিক্রির প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুকুর খননের নামে মাটি বিক্রির মতো অপরাধ কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

আজ দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রতারণামূলক এই অপরাধ কর্মের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয়ে ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন জানান, করোনা মহামারীর কারনে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ ঠিক এমন সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুর খননের নামে কোটি কোটি টাকার মাটি বিক্রির করছে। তারা অর্থের লোভে মাটি বিক্রির ফলে বিশ্ববিদ্যালয়কে কঠিন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শুধু মাটি বিক্রির ঘটনাই প্রথম না আমরা এর আগেও দেখেছি বিভিন্ন মৌসুমে ফলের গাছ লিজ দিয়ে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থলোভী এই প্রশাসন বিশ্ববিদ্যালয়কে ব্যবসার ক্ষেত্রভূমিতে পরিণত করছে।

নেতৃবৃন্দ জানান, একদিকে বাণিজ্যিক সান্ধ্যকোর্সের মাধ্যমে সার্টিফিকেট বিক্রি অন্যদিকে অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থান, সরঞ্জাম ভাড়া দিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের পকেট ভরছে। এরই ধারবাহিকতায় এখন দেখছি বিশ্ববিদ্যালয়ের পুকুর লিজ ও মাটি বিক্রির ঘটনা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন মুনাফখোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কার্যক্রমের জবাবদিহি ও বিচার চায়।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মনে করি প্রশাসনের এমন অনৈতিক কর্মকাণ্ড শুধু শিক্ষাকর্যক্রমকেই ব্যাহত করে না বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ফলে দ্রুত মাটি বিক্রির জঘন্য এই কাজ বন্ধ করতে হবে। এবং স্থানীয় ঠিকাদারদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষার জন্য দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ