• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জ নবীগঞ্জে র‍্যাবের অভিযানে সুনামগঞ্জের ২ জনকে ৪১ কেজি গাজাঁসহ আটক

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

হবিগঞ্জ নবীগঞ্জে র‍্যাবের অভিযানে সুনামগঞ্জের ২ জনকে ৪১ কেজি গাজাঁসহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জে র‍্যাবের অভিযান ৪১ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।
বুধবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল র‍্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর বড় কাপন এলাকার মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮), একই উপজেলার খাড়াই এলাকার আলকাছ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)কে গাজাঁ পাচারকালে আটক করা হয়।
পরবর্তীতে মাদক আইনে মামলা দিয়ে নবীগঞ্জ থানায় আটককৃতদেরকে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ