ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে দিনব্যাপী সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রা পরিবর্তন, শারীরিক সুরক্ষা এবং পুষ্টিকর খাদ্য বিষয়ক সচেতনতামুলক এই কর্মশালায় ৫০ জন অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে কর্মশালায় ডা. গাজী মাহমুদুল হাসান, ডা. সুরাইয়া ইয়াসমিন, ডা. প্রজ্ঞা পারমিতা ও ডা. তাওরিদ আহমেদ ফ্যাসিলেটর ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-অরগানাইজ কমুনিকেবেল রোগ নিয়ন্ত্রণ বিভাগ এর আয়োজন করেছেন।
: ঝালকাঠিতে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামুলক দিনব্যাপী কর্মশালা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩০এপ্রিল/জই