গোদনাইল আলোকিত যুব শক্তির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার
আজ ৩০ এপ্রিল (শুক্রবার) ফুলজান আদর্শ স্কুলে বিকেল ৫ টায় গোদনাইল আলোকিত যুব শক্তির উদ্যোগে এক আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ রাসেল তালুকদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি।
নেতৃবৃন্দ বলেন, গোদনাইল আলোকিত যুব শক্তি অতীতের মতো আর্তমানবতার সেবায় কাজ করে যাবে। আগামী দিনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ আশা করেন।
সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সাগর গোদনাইল আলোকিত যুব শক্তির প্রস্তাবিত নীতিমালা, ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং বার্ষিক কর্মসূচি (খসড়া) পাঠ করেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তির সহ-সভাপতি নুর মুহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক শামীম প্রধান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম লিমন, অর্থ সম্পাদক রাতুল হাসান, দপ্তর সম্পাদক শাহীন মৃধা, পাঠাগার সম্পাদক শাওন পাঠান, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইরফান গাজী, প্রচার বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম মুন্না, প্রচার বিভাগীয় উপ-প্রধান আশরাফুল আলম, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন, মুহাম্মদ শুভ, মুহাম্মদ রনি, মুহাম্মদ নবীন, মুহাম্মদ হাসফি, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ মিরাজ, মুহাম্মদ সিফাত হাসান, ইমদাদুল হক বাবু সহ আরো অনেকে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩০এপ্রিল/জই