• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় পুকুরে মিললো যুবকের লাশ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : শনিবার, ১ মে, ২০২১

হাতীবান্ধায় পুকুরে মিললো যুবকের লাশ

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে মিটুন হোসেন (২৬) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর পারুলীয়া এলাকায় ওই মিস্ত্রির বাড়ির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিটুন হোসেন (২৬) উপজেলার উত্তর পারুলীয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। এদিকে মিটুন ছোট থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলো। এই রোগের অনেক চিকিৎসার করেও সে সুস্থ্য হয়নি বলে জানান পরিবারের লোকজন।

জানা গেছে, ওই কাঠ মিস্ত্রির বাড়ি থেকে কিছুটা দূরেই তার শশুর বাড়ি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেখানেই যান। তবে তিনি সেখান থেকে ফিরেন কিনা পরিবারের লোকজন কেউ জানেন না। পরে শুক্রবার সকালে বাড়ি পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে এবং পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ