• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লালমোহনে হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে ত্রান বিতরন করলেন এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : রবিবার, ২ মে, ২০২১

লালমোহনে হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে ত্রান বিতরন করলেন এমপি শাওন
ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে। সকলকে সরকারের প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। এবছর ভোলাতে কিছুদিন আগেও করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। রাজধানী ঢাকার চেয়েও এখন ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। যা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এবছর সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিশেষ করে সরকারের ত্রান যারা পাওয়ার যোগ্য তাদেরকে বিতরন করতে হবে।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে- করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল ও নিজস্ব তহবিল হতে মানবিক সহায়তা বিতরনের আলোচনায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন এমপি শাওন।

তিনি আরও বলেন গত বছর ২০২০ সালের মার্চ মাসে প্রথম বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার এলাকায় লালমোহন তজুমদ্দিনে অবস্থান করে লকডাউন সফল করা, করোনা ভাইরাস যেন আমাদের এলাকার তথা দ্বীপজেলা ভোলার মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত কাজ করেছি। লকডাউনের কারনে অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তখন আমার ব্যক্তিগত অর্থায়নে এবং সরকারের প্রদত্ত ত্রানসামগ্রী মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দফায় দফায় দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপিসহ পৌরসভার কাউন্সিলরদেরকে সাথে নিয়ে সকলকে সমন্বয় করে কাজ করেছি। সমন্বয়ের কারনে আমরা গত বছর অত্যন্ত সুন্দর ভাবে করোনাকে মোকাবেলা করেছি। যার কারনে আমাদের এলাকায় আমরা লালমোহন তজুমদ্দিনকে করোনায় অত্যন্ত সহনীয় রাখতে পেরেছি। তখন দ্বীপজেলা ভোলায় ও করোনা পরিস্থিতি অত্যন্ত সহনীয় পর্যায়ে ছিল।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল- নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ