• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রৌদ্র স্নান, শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আপডেট : রবিবার, ২ মে, ২০২১

রৌদ্র স্নান
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

সকালের কিছুটা রৌদ্র নিতে পারো
ঝলমলে সূর্যের কিরণে,
চাইলেও স্নান সারতে পারো
রঙিন শাড়ীর আঁচলে।
বাহারি খোপার ক্লিপ খুলে
কেশকে করতে পারো জলে উন্মুক্ত,
লতানো অঙ্গে অঙ্গে মেখে নিতে পারো
সুবাস।
নিজ চিত্র জলে গভীর থেকে গভীরে
ঝরনার মতন জল ঝরাতে পারো,
হাত বালার জল ছিটিয়ে নিতে পারো
ফর্সা বর্ণের অঙ্গে।
তুমি চাইলেও শরীর থেকে রঙিন শাড়ী
অবমুক্ত করতে পারো,
ছুঁইবার মতন এখানে কেউ নেই।
তুমি তোমার আঙ্গিনার জলে জলে
অগ্রসর হতে পার,
হতে পার অবমুক্ত।
সকালের কিছুটা রৌদ্র নিতে পারো,
চাইলেও ঝলমলে সূর্যের কিরণে
স্নান সারতে পার।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ